BECOME A MEMBER
Benefits of Members
- মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিতকরণ
- নীতিগত সহায়তা ও পরামর্শ
- দক্ষ মানবসম্পদ উন্নয়নে অবদান
BSTPS এর উদ্দেশ্য ও কার্যক্রম:
BSTPS এর উদ্দেশ্য:
ক. নীতি ও প্রতিনিধিত্ব
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA), সকল Industry Skills Council (ISC) এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় রক্ষা ও সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। দক্ষতা উন্নয়ন সংক্রান্ত নীতিমালা, প্রশিক্ষণ কাঠামো, মানদণ্ড ও মূল্যায়ন (Assessment) ব্যবস্থায় মতামত প্রদান এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা।
খ. প্রশিক্ষণমান ও একীকরণ
সদস্য STP–সমূহের প্রশিক্ষণের মানোন্নয়ন, কারিকুলাম হালনাগাদ এবং চাহিদাভিত্তিক ও যুগোপযোগী প্রশিক্ষণ বাস্তবায়নে সহায়তা প্রদান। দেশব্যাপী STP প্রতিষ্ঠানসমূহের মধ্যে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে একটি সমন্বিত ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা।
গ. উদ্যোক্তা অধিকার ও সুরক্ষা
STP উদ্যোক্তাদের ব্যবসায়িক, প্রাতিষ্ঠানিক ও নৈতিক অধিকার সংরক্ষণ করা এবং যেকোনো অন্যায়, বৈষম্য বা অসংগত সিদ্ধান্তের বিরুদ্ধে যৌক্তিক অবস্থান গ্রহণ। উদ্যোক্তাদের স্বার্থে সরকারের নিকট প্রয়োজনীয় প্রণোদনা, অর্থায়ন, কর সুবিধা ও নীতিগত সহায়তার জন্য সুপারিশ প্রণয়ন ও কার্যকর উদ্যোগ গ্রহণ।
ঘ. দক্ষতা ও কর্মসংস্থান
দক্ষ ও মানসম্পন্ন প্রশিক্ষণার্থী তৈরি করে তাদের স্থানীয় ও বৈদেশিক কর্মসংস্থানে সহায়তা প্রদান। Recognition of Prior Learning (RPL), Apprenticeship ও Certification কার্যক্রমে STP উদ্যোক্তাদের সম্পৃক্ততা ও সক্ষমতা বৃদ্ধি করা।
ঙ. সদস্য ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম উন্নয়ন
জাতীয়, বিভাগীয় ও প্রয়োজনে জেলা পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করে STP নেটওয়ার্ক সুসংহত করা। সদস্যদের জন্য প্রশিক্ষণ, ওয়ার্কশপ, সেমিনার, গবেষণা ও পরামর্শ সেবা আয়োজনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা।
BSTPS এর ভবিষ্যত পরিকল্পনা:
STP উদ্যোক্তাদের স্বার্থ, অধিকার ও পেশাগত মর্যাদা সংরক্ষণ ও উন্নয়ন করা। প্রশিক্ষণ ও কর্মসংস্থান খাতে দক্ষতা, মাননিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। সরকারের দক্ষতা উন্নয়ন সংক্রান্ত নীতি, কৌশল ও কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। উদ্যোক্তাদের জন্য প্রযুক্তি, অর্থায়ন, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে সহায়ক পরিবেশ সৃষ্টি করা।
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
শিক্ষা ও প্রশিক্ষণ
About Us
বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রভাইডারস সোসাইটি (BSTPS) একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন, যা দেশের বিভিন্ন স্কিল ট্রেনিং প্রোভাইডার ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহকে একত্রিত করে দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান বিশ্বে দক্ষতা উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশের যুবসমাজকে কর্মসংস্থানমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে BSTPS বিভিন্ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং স্কিল ডেভেলপমেন্ট সংস্থার সাথে সমন্বয় করে কাজ করে।