দক্ষ বাংলাদেশ গঠনে বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রভাইডারস সোসাইটি (BSTPS)-এর ভূমিকা

BSTPS কী? বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রভাইডারস সোসাইটি (BSTPS) একটি অরাজনৈতিক, অলাভজনক এবং সেবামূলক সংগঠন, যা দেশের বিভিন্ন স্কিল ট্রেনিং প্রোভাইডার ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহকে একত্রিত করে দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করে থাকে। BSTPS মূলত স্কিল ডেভেলপমেন্ট খাতে মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা এবং জাতীয় ও আন্তর্জাতিক মান অনুযায়ী দক্ষতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে।

BSTPS-এর প্রধান কার্যক্রসমূহ

  • দেশব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা।
  • প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করা এবং আধুনিক কারিকুলাম বাস্তবায়নে সহায়তা প্রদান।
  • দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি ব্যবহার এবং কর্মসংস্থান বিষয়ক সচেতনতামূলক সভা ও কর্মশালা আয়োজন।
  • প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও শিল্পকারখানার মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি করে দক্ষ জনবল সরবরাহ নিশ্চিত করা।
  • প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরি ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সহায়তা প্রদান।

BSTPS বিশ্বাস করে, দেশের যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে। দক্ষ মানবসম্পদই পারে বেকারত্ব কমাতে, দারিদ্র্য দূর করতে এবং একটি টেকসই অর্থনীতি গড়ে তুলতে। বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রভাইডারস সোসাইটি (BSTPS) সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে—একটি দক্ষ, সক্ষম ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনের প্রত্যয়ে।়